বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

জাতীয় সাংবাদিক সংস্থার জরুরি সভা অনুষ্ঠিত, নতুন মহাসচিব ঈশিতা হাসান।

১৬২

জাতীয় সাংবাদিক সংস্থার জরুরি সভা অনুষ্ঠিত, নতুন মহাসচিব ঈশিতা হাসান।


চীফ রিপোর্টার: মোঃ রেজাউল ইসলাম লাকী
ঢাকা: জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বর্তমান মহাসচিব মোঃ শোয়েব রহমানকে মহাসচিবের পদ থেকে অব্যাহতি দিয়ে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া এবং ঈশিতা হাসানকে নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত উল্লেখযোগ্য।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পুরানা পল্টনের ২২/১ তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের দ্বিতীয় তলার কনফারেন্স হলরুমে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম। সভা পরিচালনা ও সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী। অর্থ বিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিম উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।সভায় স্বাগত বক্তব্যে চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম বিগত মাসিক সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন এবং বাস্তবায়ন না হওয়ার বিষয়গুলো তুলে ধরেন। পরে এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতামত ও বক্তব্য আহ্বান করা হলে তারা সংগঠনের বিভিন্ন অসংগতি ও সাংগঠনিক কার্যক্রমের নানা দিক তুলে ধরেন।
আলোচনা শেষে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বর্তমান মহাসচিব মোঃ শোয়েব রহমানকে মহাসচিবের পদ থেকে অব্যাহতি দিয়ে ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।একই সঙ্গে নির্বাহী পরিষদের একক সংখ্যাগরিষ্ঠ ভোটে স্থায়ী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ঈশিতা হাসানকে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।এছাড়া আবুল কেরামত জুনায়েদকে যুগ্ম মহাসচিব এবং মোঃ জাহিদুল ইসলামকে শিক্ষা বিষয়ক সম্পাদক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা কমিটি অনুমোদন জরুরি সভায় মুন্সীগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটিও এক মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আব্দুল কুদ্দুস ঢালীকে আহ্বায়ক এবং মোঃ দুলাল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নতুন কার্যালয় উদ্বোধন করা হবে।জরুরি সভায় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আলতাফ হোসেন, রেজাউল হাবিব রেজা, লায়ন এবিএম সোবহান হাওলাদার, এইচ এম দুলাল, সৈয়দ ওমর ফারুক, আশরাফুল ইসলাম রঞ্জু, ঈশিতা হাসান, যুগ্ম মহাসচিব শওকত আলী, হাসান আলী, অর্থ বিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিম উদ্দিন, ঢাকা বিভাগীয় সভাপতি মোঃ সোহাগ ইসলাম, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলামসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরাফাত ইয়াসিন, সহ দপ্তর সম্পাদক মোঃ ছায়েদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক গোলাম রাব্বানী, পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশফাক আহমেদ চৌধুরী, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কে এম সুজন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম তালুকদার, শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমারত হোসেন, সহ মহিলা বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার, সহ প্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল হক সিকদার, নির্বাহী সদস্য ইয়াসিন মোঃ তুহিন, সদস্য হারুন মাহমুদ ববি, শাকিল আল ফারুকী, ফাতেমা আক্তার, নাজিয়া আলম বর্ষাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।বাঞ্ছারামপুর উপজেলার সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাকিন ফারুকী, ঢাকা বিভাগীয় সহ-সভাপতি ফাতেমা আক্তারসহ ঢাকা বিভাগীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত প্রতিনিধিরাও জরুরি সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page