বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ছলিমাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নির্ধারণে ঐক্যের ডাক দিলেন সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান।

৪০৪

ছলিমাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নির্ধারণে ঐক্যের ডাক দিলেন সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নির্ধারণে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান।
শুক্রবার (২৪ জুলাই) ছলিমাবাদ ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যক্তি বা দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে ১১নং ছলিমাবাদ ইউনিয়ন এর ১৭ টি এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিদের মতামতের ভিত্তিতে যোগ্য, গ্রহণযোগ্য ও জনবান্ধব একজন চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করা হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি এ লক্ষ্যে সবাইকে নিঃস্বার্থভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির তাঁতী দলের সভাপতি আব্দুল আউয়াল। সভা পরিচালনা করেন মো হানিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা জাসাসের সভাপতি এম এ সালাম, বিএনপির যুবদলের পদপ্রার্থী মো খায়ের উদ্দিন, সাতবিলা গ্রামের নেতা স্বপন মিয়া, সমাজসেবক আবুল হাসেম, ছলিমাবাদ গণসংহতি আন্দোলনের সমন্বয়ক মো বাবুল মিয়া, মোহাম্মদ আলী, সমন্বয়ক হেলাল মিয়া, সিটি ব্যাংকের পরিচালক মো মোস্তফা মিয়া এবং মো সাদ্দাম মিয়া।এছাড়াও উপস্থিত ছিলেন মো মোমেন মিয়া, আশাবুদ্দিন, হযরত আলী,জলিল মিয়া, মোনাফ মিয়াসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ছলিমাবাদ ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও জনস্বার্থে পারস্পরিক মতবিনিময় এবং ঐক্যের বিকল্প নেই। ভবিষ্যতে সকলের মতামতের ভিত্তিতে একজন যোগ্য ও গ্রহণযোগ্য চেয়ারম্যান প্রার্থী নির্ধারণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page