বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়!

উপজেলানবীনগরে নবম শ্রেণীর ছাত্রী অপহরণ: ১১ দিনেও উদ্ধার হয়নি, পরিবারে আহাজারি

408

মো সুজন মিয়া  ব্রাহ্মণবাড়িয়া(নবীনগর)

উপজেলানবীনগরে নবম শ্রেণীর ছাত্রী অপহরণ: ১১ দিনেও উদ্ধার হয়নি, পরিবারে আহাজার

নবীনগর উপজেলার শাহাপুর এলাকায় এক নবম শ্রেণীর ছাত্রী অপহরণের ঘটনার ১১ দিন পেরিয়ে গেলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
জানা গেছে, শাহাপুর জয়দুন্নেসা উচ্চ বিদ্যালয়র নবম শ্রেণীর এক ছাত্রীকে গত ১১ দিন আগে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ভুক্তভোগী শিক্ষার্থীর কোনো সন্ধান মেলেনি।
অপহৃত ছাত্রীর মা মেয়ের শোকে অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। পরিবারের একমাত্র মেয়েকে ফিরে পাওয়ার আশায় প্রতিদিন প্রহর গুনছেন তিনি। অন্যদিকে, বাবা স্বপন দাস দিশেহারা হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন এবং পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন।
স্থানীয়রা জানান, দ্রুত সময়ের মধ্যে ছাত্রীকে উদ্ধার করে দোষীদের আইনের আওতায় আনা না হলে এলাকায় ক্ষোভ বাড়তে পারে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলছে এবং মেয়েটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page