অধ্যাপক আব্দুল মজিদ কলেজের সাবেক বাংলা বিভাগীয় প্রধান শাহ আলম স্যারের ইন্তেকাল
কুমিল্লা (হোমনা) বিশেষ প্রতিনিধি
অধ্যাপক আব্দুল মজিদ কলেজের সাবেক বাংলা বিভাগীয় প্রধান, শ্রদ্ধেয় শিক্ষক শাহ আলম স্যার আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তাঁর গভীর অনুরাগ এবং শিক্ষার্থীদের প্রতি স্নেহময় আচরণ তাঁকে সকলের কাছে একজন প্রিয় শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
শাহ আলম স্যারের হাত ধরে অসংখ্য শিক্ষার্থী শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত হয়েছেন। তাঁর কর্মময় জীবন ও শিক্ষাক্ষেত্রে অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা।
মরহুমের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।