বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

সবুজে গড়বে আগামীর বাংলাদেশ: পাইকারচর স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির বৃক্ষরোপণ অভিযান শুরু

৩০০

সবুজে গড়বে আগামীর বাংলাদেশ: পাইকারচর স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির বৃক্ষরোপণ অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি:রোমন হায়দার (বাঞ্ছারামপুর) ব্রাহ্মণবাড়িয়া

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাইকারচর স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি আয়োজনে ও প্রবাসীদের অর্থায়নে এই ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ শুরু হয়।
‘এসো, স্বপ্নের ভিলেজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে তরুণদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো, অক্সিজেন সবুজ প্রাণ; সবুজ শস্যে শুদ্ধ হবে প্রাণ, খাদ্যের সেরা দান”—এই বার্তা ছড়িয়ে দিয়ে সমাজের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানানো হচ্ছে।
তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাহলেই পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
পরিবেশপ্রেমী, শিক্ষার্থী, তরুণ সমাজ ও সর্বস্তরের জনগণকে এই বৃক্ষরোপণ অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে পাইকারচর স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাইকারচর স্টুডেন্ট এন্ড ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি সদস্য সচিব মোঃ মহসিন, আহ্বায়ক এডভোকেট মোঃ মোশারফ হোসেন, সমাজসেবক আবদুল আউয়াল, মহিলা বিষয়ক সম্পাদক তারিন আক্তার, ওয়ার্ড মেম্বার মনির হোসেন, সদস্য সাইদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আল আমিন, কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রবিউল হাসান, অর্থ সম্পাদক মোঃ হেলেল উদ্দিন, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, ক্রীড়া সম্পাদক বাবুল মিয়া, সমাজসেবক বাবুল মিয়া, আমিরুল, জাকির, জসিম, রিয়াজুল, বাছির, শরীফ, সজিব, মোবারক, আরিফ, দীন ইসলাম, নাসির, সুমনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page