বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline :
হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ভোট ডাকাতি ও হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নিলীমা নাহার মিতুর ৪৭তম বিসিএসে পরিসংখ্যান ক্যাডারে সাফল্য।

৩০৪

রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নিলীমা নাহার মিতুর ৪৭তম বিসিএসে পরিসংখ্যান ক্যাডারে সাফল্য।

স্টাফ রিপোর্টার | রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামের মেধাবী সন্তান নিলীমা নাহার মিতু ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় পরিসংখ্যান ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
নিলীমা নাহার মিতু বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের শিক্ষার্থী। বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিনের অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফল হিসেবে তিনি ৪৭তম বিসিএসে পরিসংখ্যান ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
মিতুর বাবা মাইনুদ্দিন মাস্টার এলাকার একজন সুপরিচিত শিক্ষাবিদ। তিনি দীর্ঘদিন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তার মা নূরনাহার বেগম একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। শিক্ষানুরাগী এই পরিবারের অনুপ্রেরণাই মিতুর সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে স্থানীয়রা মনে করেন।
এছাড়া, মিতুর চাচা এসপি নাসির উদ্দিন, যিনি বর্তমানে বাংলাদেশ পুলিশে ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন, এলাকায় একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি।
মিতুর এ সাফল্যে তার বাবা-মা সবার কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি একজন দক্ষ ও সৎ সরকারি কর্মকর্তা হিসেবে দেশের সেবা করতে পারেন।
এদিকে, নিলীমা নাহার মিতুর এই অর্জনে ভেলানগরসহ পুরো বাঞ্ছারামপুরের মানুষ আনন্দিত। রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা তাদের সাবেক শিক্ষার্থীর এমন গৌরবোজ্জ্বল সাফল্যে গর্ব প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
স্থানীয়দের প্রত্যাশা, নিলীমা নাহার মিতুর এই সাফল্য বাঞ্ছারামপুরের নতুন প্রজন্মকে বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে এবং দেশসেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page