বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বাঞ্ছারামপুরে যুব রেড ক্রিসেন্টের র‍্যালি ও আলোচনা সভা

৩৫৬

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বাঞ্ছারামপুরে যুব রেড ক্রিসেন্টের র‍্যালি ও আলোচনা সভা


বাঞ্ছারামপুর প্রতিনিধি | মো. রোমন হায়দার
আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যুব রেড ক্রিসেন্ট উপজেলা দলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট বাঞ্ছারামপুর উপজেলা দলের দলনেতা ইমন হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সবুজ মিয়া।
স্বাগত বক্তব্য দেন যুব রেড ক্রিসেন্টের নবীনগর ও কসবা উপজেলা দলের প্রতিনিধি রকিবুল হাসান শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ফাহিম মুনতাসীর, বাঞ্ছারামপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমান উল্লাহ, বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ দুধ মিয়া মাস্টার, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন রিপন, রেড ক্রিসেন্ট শিক্ষক মো. শেখ ফরিদ, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ এবং সিনিয়র সহ-সভাপতি ফয়সাল আহমেদ খান।
প্রধান অতিথির বক্তব্যে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, সামাজিক সংগঠন এবং তরুণদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।”
বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। যুবসমাজকে খেলাধুলা, স্বেচ্ছাসেবা, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যুব রেড ক্রিসেন্ট বাঞ্ছারামপুর উপজেলা দলের উপ-দলনেতা মো. মাহমুদউল্লাহ, প্রশিক্ষণ ও সহ-শিক্ষা বিভাগের উপ-প্রধান আরিফুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান ইফরাত জাহান ইমি এবং বাঞ্ছারামপুর সরকারি কলেজ দলের দলনেতা মো. ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানের সমাপনী পর্বে উপস্থিত স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের শপথ গ্রহণ করেন এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page