বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়!

ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর  আসনে মনোনয়ন দৌড়ে ১৩ প্রার্থী, দলীয় ও স্বতন্ত্রে প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে

540

ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর  আসনে মনোনয়ন দৌড়ে ১৩ প্রার্থী, দলীয় ও স্বতন্ত্রে প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে

মেহেদী হাসান মেহের বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) সংসদীয় আসনে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে।

এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা গ্রহণ শেষে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। জমা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন ৬ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৭ জন।

মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের মধ্যে গণসংহতি আন্দোলন থেকে মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে জনাব কে এম জাবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. মহসীন, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট থেকে মো: আবু নাসের , ন্যাশনাল পিপলস পার্টি থেকে মো: সফিকুল ইসলাম, গণ- অধিকার পরিষদ থেকে শফিকুল ইসলাম শুভ মনোনয়নপত্র জমা দেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন জনাব আবদুল খালেক পিএসসি, জনাব মেহেদী হাছান পালাশ, জনাব আবু কায়েস সিকদার, কাজী দবির উদ্দিন, জনাব শাহ মুর্তজা আলী, ড.মো: সাইদুজ্জামান কামাল, দেওয়ান মো: নাজমুল হুদা মনোনয়ন জমা দেন।

সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করার পর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page