বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া মডেল মসজিদে ৬ লাখ টাকার বৈদ্যুতিক ও বজ্রপাত নিরোধক সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ১জন

১৮৯

ব্রাহ্মণবাড়িয়া মডেল মসজিদে ৬ লাখ টাকার বৈদ্যুতিক ও বজ্রপাত নিরোধক সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ১জন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:মো: রোমন হায়দার 
ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের চতুর্থ তলার ছাদ থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক ও বজ্রপাত নিরোধক সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে। মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাদী ইসলামিক ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মহিউদ্দিন। তিনি সদর মডেল থানায় মামলাটি করেন।
মামলার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে কোনো একসময় পৌর এলাকার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের চতুর্থ তলার ছাদে চুরির ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাতনামা চোর ছাদে প্রবেশ করে গুরুত্বপূর্ণ বিভিন্ন বৈদ্যুতিক ও বজ্রপাত নিরোধক সরঞ্জাম নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ১৬টি অফিস ওয়্যারিং ক্যাবল, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা; একটি লাইটেনিং অ্যারেস্টার, যার মূল্য প্রায় ৩ লাখ টাকা; তামার আর্থিং ইলেকট্রোড, যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এছাড়া লাইটেনিং রড ও বিভিন্ন টার্মিনালসহ আরও কিছু সরঞ্জাম চুরি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।
এদিকে জেলা মডেল মসজিদে বারবার চুরির ঘটনায় এর নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনায় নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত সবাইকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page