বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি: কর্মসূচি নির্ধারণে জেলা-উপজেলা সাংবাদিকদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

১৬৬

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি: কর্মসূচি নির্ধারণে জেলা-উপজেলা সাংবাদিকদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মোঃ রোমন হায়দার সম্পাদক ও প্রকাশক:ডেইলি নিউজ বাঞ্ছারামপুর,//ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাতের পরিচালনায় সভায় ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, আয়োজনের ধরন, জেলার উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সম্পৃক্ততা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানের সফল বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও উপস্থিত নেতৃবৃন্দের মতামত নেওয়া হয়।সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী এবং কার্যকরী সদস্য শাহজাহান সাজু।এছাড়া জেলার বিভিন্ন উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে কসবা প্রেস ক্লাবের মো. আবুল খায়ের স্বপন, লোকমান হোসেন পলা, নেপাল চন্দ্র সাহা ও মো. রুবেল আহমেদ; নাসিরনগর প্রেস ক্লাবের মো. আছমত আলী ও মোজাম্মেল হক সবুজ; বিজয়নগর প্রেস ক্লাবের এস এম জহিরুল আলম চৌধুরী ও মোং জিয়াদুল হক; আখাউড়া প্রেস ক্লাবের শাহাদাত হোসেন লিটন ও কাজী হান্নান খাদেম; বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া; নবীনগর প্রেস ক্লাবের শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এবং সবাইল প্রেস ক্লাবের মোহাম্মদ আলী মাস্টার ও তৌফিক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি জেলার সাংবাদিকতা ও গণমাধ্যমের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘ পাঁচ দশকের পথচলায় ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা মানুষের অধিকার, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা এবং জেলার উন্নয়ন-সম্ভাবনার কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।বক্তারা ৫০ বছরপূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে জেলার সব উপজেলার সাংবাদিকদের সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।পরামর্শ সভায় উপস্থিত উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ৫০ বছরপূর্তি উদযাপনকে সফল ও বর্ণাঢ্য করতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page