বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া কসবায় অবৈধ ড্রেজিংয়ে কৃষিজমি ভরাট: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

৩১৫

কসবায় অবৈধ ড্রেজিংয়ে কৃষিজমি ভরাট: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা


স্টাফ রিপোর্টার |ডেইলি নিউজ বাঞ্ছারামপুর 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে কৃষিজমি ভরাট ও পরিবেশের ক্ষতি করার দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজিং কাজে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমিতে অবৈধভাবে ড্রেজিং পরিচালনা করে মাটি ভরাট এবং পরিবেশের অপূরণীয় ক্ষতি করার অভিযোগে শ্যামবাড়ি গ্রামের আবু তাহের মিয়ার ছেলে মো. রতন মিয়া (৩২)-কে ১ লাখ টাকা এবং নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের মৃত নুরুল হক মিয়ার ছেলে মো. সোহরাফ (৪২)-কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্তদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
এছাড়া অভিযানে ড্রেজিং কার্যক্রমে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে বিনষ্ট করা হয়, যাতে ভবিষ্যতে একই স্থানে অবৈধভাবে ড্রেজিং চালানো না যায়।


সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, “কৃষিজমি দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে কৃষিজমি নষ্ট এবং পরিবেশের ক্ষতি কোনোভাবেই বরদাশত করা হবে না। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের ড্রেজিংবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানাতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page