ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ৪০ লিটার দেশীয় মদসহ অটোরিকশা আটক, গ্রেপ্তার ১জন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মোহাম্মদ রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪০ লিটার দেশীয় তৈরি মদসহ মো. রিয়াজ মিয়া (নাম অনুযায়ী) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা ৫ মিনিটের দিকে আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ মিয়া কসবা উপজেলার কামালপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল টানমান্দাইল শান্তিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অটোরিকশা থেকে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়।
পুলিশ উদ্ধার করা মাদক ও অটোরিকশাটি বিধি অনুযায়ী জব্দ করেছে।
জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।