বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতালের সেবা সম্প্রসারণে বড় ধরনের উদ্যোগের কথা জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

৫১৯

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতালের সেবা সম্প্রসারণে বড় ধরনের উদ্যোগের কথা জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

 

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর। মো রোমন হায়দার
তিনি বলেন, দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতাল প্রথম ধাপের ১০টি হাসপাতালের তালিকায় রয়েছে।


উপজেলার মুসা মার্কেটের সামনে শনিবার (১৩ জুন) বিকালে আয়োজিত এক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। খুব শিগগিরই, আগামী এক সপ্তাহের মধ্যেই বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতালে সিজারিয়ান অপারেশন সেবা চালু করা হবে। এর জন্য প্রয়োজনীয় চিকিৎসক ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে স্থানীয় দরিদ্র রোগীদের আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে হবে না এবং তাদের অতিরিক্ত ব্যয়ের চাপও কমবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়া উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান, সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জেড সেলিম শুকরি সহ আরও অনেকে।
৫ টি শিরোনাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page