বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সমর্থক হিসেবে পরিচিত পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার

৩৭৭

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্ট মো সোবেল মিয়া (নাসিরনগর)। ডেইলি নিউজ বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত এবং তারা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সমর্থক হিসেবে পরিচিত।
শনিবার (১৩ জুন) ভোররাতে সদর উপজেলা ও শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জুবায়ের (৩০), ইব্রাহিম নিলয় (২৬), নয়ন মনি দেব (৬৮), মো. রনি মিয়া (২৪) এবং জুম্মান মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা কুকিল টেক্সটাইল এলাকা এবং সদর উপজেলার রাধিকার বিরামপুর এলাকায় ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলা, ২০২১ সালের মোদিবিরোধী সহিংসতা ও নাশকতার মামলা, এবং জুলাই-২০২৪ সালের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, আটক ব্যক্তিদের কেউ কোনো রাজনৈতিক সংগঠনের পদ-পদবীতে নেই এবং তারা কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত নন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানিমূলক গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, বিভিন্ন মামলার ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কারও আনুষ্ঠানিক পদ-পদবী না থাকলেও তারা সংশ্লিষ্ট রাজনৈতিক মতাদর্শের সমর্থক ছিলেন বলে পুলিশের ধারণা।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page