বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর কুড়িঘরে  ১২০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আলী মিয়া গ্রেফতার

১৬৩

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর কুড়িঘরে  ১২০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আলী মিয়া গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রবিবার (৯ আগস্ট) বিকেলে জেলার নবীনগর থানাধীন নান্দুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মো: আলী মিয়া (৩২)। সে নবীনগর উপজেলার ৪নং নাটঘর ইউনিয়ন পরিষদের কুড়িঘর (নান্দুরা) গ্রামের খায়ের মিয়া ও মোমেনা খাতুনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল ৩:০০টা থেকে ৩:৪৫টা পর্যন্ত নবীনগর থানার নান্দুরা গ্রামের ফকির বাড়ীর সামনে বাঁশের সাঁকো সংলগ্ন নান্দুরা খালের দক্ষিণ পাড়ে এক বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে মো: আলী মিয়াকে আটক করে তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক জনাব রবিউল হাসনাত বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী এই ধরনের সাঁড়াশি অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে ডিএনসি সূত্রে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page