শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুর ৯নং ফরদাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো আনোয়ার হোসেন

২৩০

বাঞ্ছারামপুর ৯নং ফরদাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো আনোয়ার হোসেন


বাঞ্ছারামপুর প্রতিনিধি: মো: রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৯নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মো. আনোয়ার হোসেন। স্থানীয়ভাবে পরিচিত এই ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও পেশাগত বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।মো.আনোয়ার হোসেন বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলা জাসাসের যুগ্ম-আহ্বায়ক এবং

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।তিনি আনিসুর রহমান মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং নিজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আদিবা হোমিও ফার্মেসি ও আনোয়ার হোমিও হলের প্রতিষ্ঠাতা ও পরিচালক।শিক্ষকতা পেশাতেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। তিনি শাহরাহাত আলী উচ্চ বিদ্যালয় ও বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের

সরকারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি এলএলবি সম্পন্ন করেছেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে মো. আনোয়ার হোসেনকে নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। ইউনিয়নের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি নিজের প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানাচ্ছেন।

 


চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মো. আনোয়ার হোসেন বলেন, “ফরদাবাদ ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার ইচ্ছা থেকেই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এলাকার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা পেলে জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করব।”তিনি আরও বলেন, শিক্ষা, সামাজিক উন্নয়ন, নাগরিকসেবা ও এলাকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে তিনি গুরুত্ব দিতে চান।আসন্ন ৯নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য

প্রার্থীদের নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে মো. আনোয়ার হোসেনের প্রার্থী হওয়ার আগ্রহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।তবে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা, মনোনয়ন ও অন্যান্য বিষয় সংশ্লিষ্ট নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত হবে।চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে মো. আনোয়ার হোসেন ফরদাবাদ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page