বাঞ্ছারামপুর প্রতিনিধি: মো: রোমন হায়দার||ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহ্ রাহাত আলী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) শাহ্ রাহাত আলী মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে শাহ্ রাহাত আলী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সম্মানিত সভাপতি মো. সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিসিআইসির চেয়ারম্যান মো. বাবুল মিঞা।অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি উচ্চশিক্ষার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।