বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়! ধরমন্ডলে জাগ্রত যুব উন্নয়ন পরিষদ ৪৬ সদস্য আংশিক কমিটি অনুমোদন।

বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা

168

বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা

বাঞ্ছারামপুর প্রতিনিধি | ২৫ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের মধ্যপাড়া মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে পড়ায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টানা ভারী বৃষ্টির কারণে রাস্তার মাটি সরে গিয়ে বড় একটি অংশ ভেঙে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সড়কটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। সাম্প্রতিক ভারী বর্ষণে রাস্তার এক পাশ ধসে পড়ায় বর্তমানে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।


এলাকাবাসী জানান, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভারী যানবাহন চলাচলের সময় রাস্তার অবশিষ্ট অংশও ধসে পড়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় অনেকেই সামাজিক

যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।
স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, “আমরা অনেকবার ফেসবুকে লেখালেখি করলেও অনেক সময় তা সংশ্লিষ্টদের নজরে আসে না। তাই জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”

এলাকাবাসী জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ সড়কটি সংস্কার এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page