শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Headline :
ঢাকার স্বেচ্ছাসেবক দল নেতা বিলাল হত্যার বিচার দাবি, খুনিদের ফাঁ/সি চাইলেন সাকিব হাসান ব্রাহ্মনবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুরে আদর্শ মানব কল্যাণ যুব সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রাণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বাঞ্ছারামপুর ফরদাবাদ মধ্যপাড়া আয়তূল্লাহ কারী জামে মসজিদে আবারও দুর্ধর্ষ চুরি, তথ্যদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা বাঞ্ছারামপুরের উজানচর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মনবাড়িয়া দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার শ্রমিক লীগ নেতা আব্দুল মালেক চৌধুরী। বাঞ্ছারামপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত: কৃষি ও পুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ছলিমাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সফিক সরকার: দোয়া ও সমর্থন চাইলেন ওয়ার্ডবাসীর কাছে বাঞ্ছারামপুর তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঞ্ছারামপুর উপজেলায় মে মাসের শ্রেষ্ঠ হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নির্বাচিত লুবনা জাহান

বাঞ্ছারামপুর ফরদাবাদ মধ্যপাড়া আয়তূল্লাহ কারী জামে মসজিদে আবারও দুর্ধর্ষ চুরি, তথ্যদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

৬৪

বাঞ্ছারামপুর ফরদাবাদ মধ্যপাড়া আয়তূল্লাহ কারী জামে মসজিদে আবারও দুর্ধর্ষ চুরি, তথ্যদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

বাঞ্ছারামপুর প্রতিনিধি মো রোমন হায়দার 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৯ নম্বর ফরদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া আয়তূল্লাহ কারী ৎজামে মসজিদে আবারও চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনায় মসজিদের আজান ও নামাজের জন্য ব্যবহৃত মাইকের মেশিন চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) যোহরের নামাজের আজান দিতে গিয়ে মসজিদের মোয়াজ্জেম দেখতে পান মাইকের মেশিনটি তার নির্ধারিত স্থানে নেই। ধারণা করা হচ্ছে, সকালবেলার কোনো এক সময় চোরচক্র মসজিদে প্রবেশ করে মেশিনটি চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, এর আগেও একই মসজিদের ওজুখানার একাধিক কল ও ট্যাপ খুলে নিয়ে যায় চোরেরা। ধর্মীয় প্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন মুসল্লি ও এলাকাবাসী।
মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি হওয়া মাইকের মেশিনের সন্ধান কিংবা চোর শনাক্তে কার্যকর তথ্য প্রদানকারীকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এ বিষয়ে প্রবাসী আল আমিন বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের ফরদাবাদ ইউনিয়নে মাদকের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে কেউ কেউ অপরাধের পথ বেছে নিচ্ছে বলে আশঙ্কা করছি। এখনই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এটি সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন জানান, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয়রা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, ধর্মীয় প্রতিষ্ঠানে সংঘটিত এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মসজিদ কমিটির পক্ষ থেকে চুরি হওয়া মাইকের মেশিন বা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য থাকলে দ্রুত কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page