বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুর ডোমরাকান্দি গ্রামের ১০০ বছরের বৃদ্ধ দারা মিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার

১৪৭

বাঞ্ছারামপুর ডোমরাকান্দি গ্রামের ১০০ বছরের বৃদ্ধ দারা মিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার


বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মোঃ রোমন হায়দার 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ডোমরাকান্দি গ্রাম থেকে দারা মিয়া (প্রায় ১০০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত সোমবার বিকেল ৩টার দিকে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।পরিবার সূত্রে জানা যায়, দারা মিয়া ডোমরাকান্দি গ্রামের বাসিন্দা। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকা ও সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ ব্যক্তির পরিচয়:নাম: দারা মিয়া বয়স: প্রায় ১০০ বছর
নিখোঁজের স্থান: ডোমরাকান্দি গ্রাম, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
নিখোঁজের সময়: গত সোমবার বিকেল ৩টার দিকে
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি দারা মিয়াকে কোথাও দেখে থাকলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত ০১৭০৬০৯৩৩৭৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।বৃদ্ধ দারা মিয়ার সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছে পরিবার। একটি শেয়ারও তাঁর পরিবারের কাছে ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page