মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরের কৃতি সন্তান ডা. আবু ইসহাকের পদোন্নতি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের সহকারী রেজিস্ট্রার মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ  জোনায়েদ আহমেদ নিরবের, সন্ধান পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল

বাঞ্ছারামপুর ছলিমাবাদ-হোসেনপুর ব্রিজের ফাঁদে অটোরিকশা, ৪ যাত্রীসহ অটোরিক্সা উদ্ধার করে এলাকাবাসী 

১০১

বাঞ্ছারামপুর ছলিমাবাদ-হোসেনপুর ব্রিজের ফাঁদে অটোরিকশা, ৪ যাত্রীসহ অটোরিক্সা উদ্ধার করে এলাকাবাসী

বাঞ্ছারামপুর প্রতিনিধি:মোহাম্মদ রোমন হায়দার 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হোসেনপুর ব্রিজে অটোরিকশা পেছনের দিকে চলে গিয়ে ব্রিজের ফাঁদে পড়ে পানিতে আটকে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় অটোরিকশাসহ চার যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।ছলিমাবাদ গ্রামের অটোরিক্সার ড্রাইভার মো কনু মিয়ার সহযোগিতার মাধ্যমে পানির উপরে উঠানো সম্ভব হয়, তবে মানবতার দিকটি পরিচয় দিয়েছেন বলে মানুষ মনে করেন। ৩০ শে আগষ্ট ২০২৬ইং,রোববার সকাল ৭.৪৫ মিনিটে  হোসেনপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রাফবাদ গ্রামের জামিনা আক্তার ও আরও একজন যাত্রী অটোরিকশাটিতে ছিলেন। তাদের সঙ্গে দুই শিশু ছিল। সব মিলিয়ে অটোরিকশাটিতে চারজন যাত্রী ছিলেন।
অটোরিকশা চালক ছলিমাবাদ দক্ষিণপাড়ার মো. জামিল হোসেন জানান, ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ অটোরিকশাটি পেছনের দিকে চলে যায়। একপর্যায়ে এটি ব্রিজের ফাঁদে পড়ে পানিতে আটকে যায়। একা তার পক্ষে অটোরিকশাটি উঠানো সম্ভব হয়নি।
পরে ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন। এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় অটোরিকশাসহ চার যাত্রীকে পানি থেকে নিরাপদে উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও চার যাত্রীর কারও বড় ধরনের ক্ষতি হয়নি। বিশেষ করে দুই শিশু অক্ষত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্বজন ও স্থানীয়রা।এলাকাবাসীর দাবি, হোসেনপুর ব্রিজের ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। এতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page