বাঞ্ছারামপুরে ৩০ লাখ টাকা জরিমানাসহ এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আমজাদ হোসেন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাজা পরোয়ানাভুক্ত (সিআর) মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
রোববার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঞ্ছারামপুর মডেল থানার একটি পুলিশ টিম ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে উপজেলার দড়িয়াদৌলত ইউনিয়নের কদমতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. আমজাদ হোসেন (৫১)। তিনি মৃত আব্দুল অদুদ মিয়ার ছেলে। তার বাড়ি কদমতলী মধ্যপাড়া, কান্দু শাহ মাজার সংলগ্ন, ডাকঘর সোনারামপুর, দড়িয়াদৌলত ইউনিয়ন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ জানায়, N.I. Act-এর ১৩৮(১) ধারায় দায়ের হওয়া মামলায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। আদালতের দেওয়া সাজা পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন,
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।