বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি সভা অনুষ্ঠিত। 

১৭১

বাঞ্ছারামপুরে ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি সভা অনুষ্ঠিত। 


মো. রোমন হায়দার, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কর্মসূচিতে উপজেলা, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের কথা রয়েছে।


এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
প্রস্তুতি সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ.কে.এম মুসা (ভিপি), সাবেক সাধারণ সম্পাদক ম.ম. ইলিয়াস, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মহসিন, বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান (মাসুম), উপজেলা বিএনপির সহসভাপতি শাখওয়াত হোসেন, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু, যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মজিব, ছাত্রদলের সাবেক আহ্বায়ক কবির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ওয়াসে উদ্দিন মেহেদী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মীর মোশাররফ হোসেন (বকুল), পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী, রফিকুল ইসলাম সেন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুব হাসান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন বাসু এবং ছলিমাবাদ ইউনিয়ন তাঁতীদলের সভাপতি আবদুল আউয়ালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলীয় আদর্শ, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে। এ ছাড়া কর্মসূচি সফল করতে স্থানীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ২০২৬ সালে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page