বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ পরিবার, ইয়াবাসহ আটক যুবকের ৪ মাসের কারাদণ্ড

৩০২

বাঞ্ছারামপুরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ পরিবার, ইয়াবাসহ আটক যুবকের ৪ মাসের কারাদণ্ড

বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের অভিযান, ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

স্টাফ রিপোর্টার | মো. রোমন হায়দার।বাঞ্ছারামপুর 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ দক্ষিণপাড়া এলাকায় মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার ফরদাবাদ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা জামির হোসেন (৩৫)-কে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ আটক করা হয়। তিনি ফারুক মিয়া ও জহরা বেগমের ছেলে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্তির কারণে জামির হোসেন পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। তার আচরণে অতিষ্ঠ হয়ে বাবা-মা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page