বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে মনাইখালী গ্রামের মানসিক ভারসাম্যহীন গৃহবধূর সন্ধান চেয়ে পরিবারের আকুতি

৩৪৮

বাঞ্ছারামপুরে মনাইখালী গ্রামের মানসিক ভারসাম্যহীন গৃহবধূর সন্ধান চেয়ে পরিবারের আকুতি

​বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো রোমন হায়দার 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৭ নং বাঞ্ছারামপুর উত্তর (সদর) ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মনাইখালী গ্রাম থেকে শাহানাজ বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। গত ৮ জুলাই (বুধবার) সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
​নিখোঁজ শাহানাজ বেগম ওই এলাকার খোকন মিয়ার স্ত্রী।
​নিখোঁজের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে শাহানাজ বেগম আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল শাড়ি।
​শাহানাজ বেগমের শারীরিক গঠন ও উচ্চতা স্বাভাবিক। মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন হওয়ায় তিনি নিজের ঠিকানা বা পরিবারের সদস্যদের নাম-পরিচয় ঠিকমতো বলতে নাও পারেন।
​এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শাহানাজ বেগমের সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে তার পরিবারের সাথে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে:
​যোগাযোগ:
মোবাইল: ০১৮৪৩-০৯৫৯৬১
​পরিবারটির পক্ষ থেকে জনসাধারণের কাছে অনুরোধ, দয়া করে আপনারা এই সংবাদটি শেয়ার করে শাহানাজ বেগমকে তার আপনজনদের কাছে ফিরিয়ে আনতে সহযোগিতা করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page