শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline :
ঢাকার স্বেচ্ছাসেবক দল নেতা বিলাল হত্যার বিচার দাবি, খুনিদের ফাঁ/সি চাইলেন সাকিব হাসান ব্রাহ্মনবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুরে আদর্শ মানব কল্যাণ যুব সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রাণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বাঞ্ছারামপুর ফরদাবাদ মধ্যপাড়া আয়তূল্লাহ কারী জামে মসজিদে আবারও দুর্ধর্ষ চুরি, তথ্যদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা বাঞ্ছারামপুরের উজানচর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মনবাড়িয়া দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার শ্রমিক লীগ নেতা আব্দুল মালেক চৌধুরী। বাঞ্ছারামপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত: কৃষি ও পুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ছলিমাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সফিক সরকার: দোয়া ও সমর্থন চাইলেন ওয়ার্ডবাসীর কাছে বাঞ্ছারামপুর তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঞ্ছারামপুর উপজেলায় মে মাসের শ্রেষ্ঠ হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নির্বাচিত লুবনা জাহান

বাঞ্ছারামপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত: কৃষি ও পুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

৬৫

বাঞ্ছারামপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত: কৃষি ও পুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

নিজস্ব প্রতিনিধি মো:রোমন হায়দার। বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে

দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঞ্ছারামপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। কৃষি সম্প্রসারণ অফিসের সুষময় ভৌমিক-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি ও কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
কংগ্রেসে কৃষি খাতের আধুনিকায়ন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের কৃষি ব্যবস্থাকে আরও টেকসই ও লাভজনক করতে সরকারি বিভিন্ন দপ্তর, কৃষক, উদ্যোক্তা এবং স্থানীয় জনগণের মধ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদকের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দুদ মিয়া মাস্টার, মো. শামীম শিবলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা তাসমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা, উপজেলা অ্যাকাউন্টস কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
দিনব্যাপী কংগ্রেসে অংশগ্রহণকারীরা কৃষি ও পুষ্টি উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পার্টনার প্রকল্পের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দুর্যোগ মোকাবিলায় গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। ফলে কৃষি ও গ্রামীণ উন্নয়নের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পার্টনার প্রকল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page