মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরের কৃতি সন্তান ডা. আবু ইসহাকের পদোন্নতি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের সহকারী রেজিস্ট্রার মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ  জোনায়েদ আহমেদ নিরবের, সন্ধান পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল

বাঞ্ছারামপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি: মো: রোমন হায়দার (বাঞ্ছারামপুর) আমাদের নদীর মাছ, আমাদের জেলেদের স্বপ্ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বাঞ্ছারামপুর উপজেলার থানা ঘাট এলাকায় এ মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো নদী-জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জেলেদের জীবিকা ও ভবিষ্যৎ আরও সমৃদ্ধ করা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল এমরান খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজীজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ মিজানুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আক্কাছ আলী।কর্মসূচিতে সংশ্লিষ্টরা জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় নদী ও জলাশয়ের মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।কর্মসূচিটির অর্থায়নে ছিলেন ব্যারিস্টার নাসের খান অপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি। সার্বিক সহযোগিতায় ছিল বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন।আয়োজকরা জানান, জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জেলেদের জীবন-জীবিকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এ ধরনের উদ্যোগ।

স্থান: থানা ঘাট, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page