বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়!

বাঞ্ছারামপুরে চোর সন্দেহে পিটিয়ে মোটরসাইকেল মেকারকে হত্যা, গ্রেপ্তার ৪ জন।

229

বাঞ্ছারামপুরে চোর সন্দেহে পিটিয়ে মোটরসাইকেল মেকারকে হত্যা, গ্রেপ্তার ৪ জন।

মোহাম্মদ রোমন হায়দার (বাঞ্ছারামপুর) নিজস্ব প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চোর সন্দেহে এক মোটরসাইকেল মেকানিককে হাত-পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে বাঞ্ছারামপুর পৌরসভার আসাদনগর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামিরা হলেন, শফিকুল ইসলাম (৪৪), মো. জাহিদুল ইসলাম রবিন (১৯), মো. রিমন মিয়া (৩০) এবং মো. খাইরুন ইসলাম প্র: হৃদয় (২০)।
নিহত ওই ব্যক্তির নাম মো. ফোরকান মিয়া (৩৫)। তিনি বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। তিনি বাঞ্ছারামপুর পৌরসভার মাতুর বাড়ীর মোড়ে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর রাতে বাঞ্ছারামপুর পৌরসভার আছাদনগর বাজারে অবস্থিত ভাই ভাই নামে ভাঙ্গারী দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আসামি জাহিদুল ইসলাম রবিন (১৯) ও খাইরুন ইসলাম ওরফে হৃদয় (২০) চোর সন্দেহে ফোরকান মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে দোকানের ভেতরে নিয়ে যান। সেখানে দোকান মালিক শফিকুল ইসলামসহ অন্যরা লোহার শিকল দিয়ে ফোরকানের হাত-পা বেঁধে স্টিলের পাইপ, লোহার হাতুড়ি ও অ্যালুমিনিয়ামের গামলা দিয়ে বেধড়ক মারধর করেন।
একপর্যায়ে আসামিরা মোবাইল ফোনে নিহতের স্ত্রী শারমিন আক্তারকে কল দিয়ে মারধরের চিৎকার শোনায়। ফোনে ফোরকান মিয়া স্ত্রীকে জানান, তাকে নির্মমভাবে পেটানো হচ্ছে।
অবস্থা গুরুতর হলে রাতে স্থানীয় এক রিকশাচালকের মাধ্যমে ফোরকান মিয়াকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি থানা মামলা নং-০৮, তারিখ ২৭ ডিসেম্বর ২০২৫, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page