বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়,বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি, প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে,বাঞ্ছারামপুর সরকারি এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ,বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একে এম মুছা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসা,বাঞ্ছারামপুর উপজেলা সম্বনায়ক শামীম শিবলী,
উপজেলা প্রশাসন আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ হিসাবে বাইসাইকেল বিতরণ করা হয়।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, মেধার বিকাশ ঘটানো এবং শিক্ষাক্ষেত্রে তাদের আরও মনোযোগী করে তুলতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন