বাঞ্ছারামপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রোমন হায়দার
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.
) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জশনে জুলুস, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে এ জশনে জুলুস অনুষ্ঠিত হয়।

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাঞ্ছারামপুর উপজেলা শাখা ও গাউছিয়া কমিটি বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত জশনে জুলুসটি বাঞ্ছারামপুর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি মাওলাঞ্জন বাজার, প্রতাপগঞ্জ, চকবাজার ও বাঞ্ছারামপুর মডেল থানার পাশের সড়ক হয়ে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ধর্মীয় পতাকা ও ব্যানার দেখা যায়। নাতে রাসুল (সা.), দরুদ শরিফ ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে র্যালির পুরো পথ। জশনে জুলুসে উপজেলার

বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
জুলুস শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, শান্তি, সাম্য ও সম্প্রীতির শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. ইদ্রিছ কন্ট্রাক্টর এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল ওয়াদুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মো. গিয়াস উদ্দিন সরকার, মো. ইসহাক সরকার, মো. এ জেড এম সেলিম শুক্করি, মো. রোস্তম আলী, মাওলানা মুফতি দ্বীন ইসলাম, মাওলানা মুফতি ইব্রাহিম খলিল, মাওলানা হাফেজ নবী হোসেন, হাফেজ মো. হাবিব উল্লাহ এবং **আলহাজ্ব মাওলানা আবদুল্লাহ আল মামুন (উপাধ্যক্ষ)**সহ স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল পরিচালনা করেন ক্বারী মাওলানা আলমগীর হোসেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল ওয়াদুদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, ন্যায়বিচার, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ জশনে জুলুসে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
