বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়নের তিন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সহকারী পরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দিন

৪৫০

বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়নের তিন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সহকারী পরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দিন

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর।স্টাফ রিপোর্টাস।রোমন হায়দার

আজ মঙ্গলবার (০৯ জুন ২০২৬) কুমিল্লা অঞ্চলের সহকারী পরিদর্শক জনাব মোহাম্মদ জসিম উদ্দিন বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়ন সংলগ্ন তিনটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনকৃত প্রতিষ্ঠানগুলো হলো— আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়, ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ভুরভুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক একাডেমিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল বৃদ্ধি, নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনা এবং আধুনিক শিক্ষাপদ্ধতির কার্যকর প্রয়োগ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি শিক্ষকদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষক ও সংশ্লিষ্টরা এ পরিদর্শনকে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে সহায়ক বলে অভিমত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page