শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঙ্গরায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে লাশ রেখে স্বামীর পালানোর অভিযোগ

১৯৬

বাঙ্গরায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে লাশ রেখে স্বামীর পালানোর অভিযোগ

কুমিল্লা (মুরাদনগর) প্রতিনিধি:মো:রোমন হায়দার
কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ পরিবারেরকুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ বাখরাবাদ গ্রামে লক্ষ্মী রানী নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে স্বামী বিশ্বজিৎ সরকার পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। এ ঘটনায় নির্যাতন ও যৌতুকের অভিযোগ তুলে হত্যার বিচার দাবি করেছেন স্বজনেরা।রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।নিহত লক্ষ্মী রানী মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ (মালিশাইর) গ্রামের ননী চন্দ্র দাসের মেয়ে। প্রায় ১৫ বছর আগে তাঁর সঙ্গে দক্ষিণ বাখরাবাদ গ্রামের অবনি মোহন সরকারের ছেলে বিশ্বজিৎ সরকারের সামাজিকভাবে বিয়ে হয়। তাঁদের কোনো সন্তান নেই।নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য লক্ষ্মী রানীকে বিভিন্ন সময়ে নির্যাতন করতেন তাঁর স্বামী। পরিবারের সদস্যদের না জানিয়েও তাঁদের মা বিভিন্ন সময়ে বিশ্বজিৎকে টাকা দিয়েছেন বলে জানান নিহতের বড় ভাই লক্ষ্মণ চন্দ্র দাস। তবে টাকা দেওয়ার পরও নির্যাতন বন্ধ হয়নি বলে তাঁর দাবি।লক্ষ্মণ চন্দ্র দাস অভিযোগ করে বলেন, ঘটনার দিন তাঁর বোনকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে প্রচার করার চেষ্টা করা হয়েছে। তাঁর দাবি, ঘরের তীরের সঙ্গে কাপড় বেঁধে আত্মহত্যার ঘটনা সাজানো হয়েছে। পরে বিকেল ৫টার দিকে তাঁর বোনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে বিশ্বজিৎ পালিয়ে যান। বোনের শেষকৃত্যেও তিনি উপস্থিত হননি বলে অভিযোগ করেন লক্ষ্মণ।তিনি আরও বলেন, “আমি আমার বোনের হত্যার বিচার চাই।” এ ঘটনায় পরদিন (১৩ অক্টোবর) তাঁদের বাবা বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় মামলা করবেন বলে জানিয়েছেন তিনি।এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, “এটি আত্মহত্যা নাকি হত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিবার এখনো মামলা করেনি। পরিবার মামলা করতে চাইলে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।”মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।বাঞ্ছারামপুর প্রতিনিধি: 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page