নারায়ণগঞ্জে আনিছুর রহমান সুজন মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি | মো. রোমন হায়দার
ডেইলি নিউজ বাঞ্ছারামপুর
নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকায় নবপ্রতিষ্ঠিত আনিছুর রহমান সুজন মডেল মাদ্রাসা-এর শুভ উদ্বোধন, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ জুলাই ২০২৬ (শনিবার) সকাল ১১টায় শান্তিধারা ১নং গলি, সাইনবোর্ড, ফতুল্লায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাওলানা দিলাওয়ার রুহানি, রুহুল আমিন মাস্টার ও আল আমিন মিয়া। সার্বিক পরিচালনায় ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান সুজন। সভাপতিত্ব করেন ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান শাহরিয়া শাম্মি। অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন, যিনি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মাসুম বিল্লাহ, মোহতামিম, কারিমিয়া সুলতানিয়া মাদ্রাসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, জহিরুল ইসলাম শামীম, খলিলুর রহমান সরকার, আব্দুল কাইয়ূম, আল আমিন মিয়া, মাজেদুল ইসলাম মাজেদ, মো. জয়নাল আবেদীন, মো. খায়রুজ্জামান, মো. জাকির হোসেন, শাহেদুল ইসলাম জুয়েল, আনিসুল হক মাসুদ, নাজমুল হাসান, মো. কায়কোবাদ, মো. ইকবাল হোসেন ইসলাম, মো.সোহেল মিয়া,সেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী কাউছার মিয়াসহ প্রমূখ, ভর্তির জন্য যোগাযোগ করুন মোঃ আনোয়ার হোসেন,প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল 01686761774 এবং 01965702681
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা এই মাদ্রাসা শিক্ষার্থীদের নৈতিক, আদর্শিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি তারা সকল শুভানুধ্যায়ী, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীকে মাদ্রাসার উন্নয়ন কার্যক্রমে পাশে থাকার আহ্বান জানান।