বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

নবীনগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

২১৬

নবীনগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে কাজল মিয়া (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার সাতমোড়া ইউনিয়নের নলোয়ার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাজল মিয়া কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার হাসনাবাদ পশ্চিমপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নলোয়ার পাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরি করতে ঢোকার অভিযোগ ওঠে কাজল মিয়ার বিরুদ্ধে। বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে এলাকায় চোর ঢোকার ঘোষণা দেওয়া হয়।
পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাজল মিয়াকে গরুসহ আটক করেন। এ সময় স্থানীয় কয়েকজন তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোমবার (১৭ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page