বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর গ্রামের শিল্পী আক্তারকে হুমকির অভিযোগের পরদিন মৃত্যু, বাঞ্ছারামপুরে স্বামী শাহ নবী মিয়াকে আটক করে পুলিশ 

২৩৬

ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর গ্রামের শিল্পী আক্তারকে হুমকির অভিযোগের পরদিন মৃত্যু, বাঞ্ছারামপুরে স্বামী শাহ নবী মিয়াকে আটক করে পুলিশ 


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বামী ও ভাসুরের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার অভিযোগের একদিন পর শিল্পী আক্তার (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী শাহ নবী মিয়াকে আটক করেছে পুলিশ।২৯ আগস্ট ভোরে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর গ্রামের নিজ বাড়ি থেকে শিল্পী আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকা-পয়সার জন্য শিল্পীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। মৃত্যুর আগের রাতে তার স্বামী শাহ নবী মিয়া ও ভাসুর তাকে হত্যার হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন স্বজনরা।এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর নিহতের বাবা ইব্রাহিম মিয়া বাদী হয়ে শাহ নবী মিয়ার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মামলা করেন।মামলার পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) দরিয়াদৌলত ইউনিয়নের কান্দুশাহ মাজার এলাকা থেকে স্থানীয়রা শাহ নবী মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, নিহতের বাবার এজাহারের ভিত্তিতে নিয়মিত মামলা হয়েছে। মামলার আসামি শাহ নবী মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
তবে শিল্পী আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page