বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদেরকে উপহার দিলেন শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ, সংবর্ধনাসহ সমাজসেবক মো কামাল হোসেন।

২৬৪

হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদেরকে উপহার দিলেন শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ, সংবর্ধনাসহ সমাজসেবক মো কামাল হোসেন।

স্টাফ রিপোর্টার, মো. রোমন হায়দার
ডেইলি নিউজ বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সমাজসেবক মো. কামাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শাহরিয়া আক্তারকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তার হাতে একটি ক্রেস্ট, স্কুল ব্যাগ, ডায়েরি, জ্যামিতি বক্স, এক রিম কাগজ, নগদ অর্থসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের খাতা ও কলম উপহার দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. রব্বান মিয়া, পিটিএ কমিটির সভাপতি মো. হারুন মিয়া, ইউপি সদস্য মো. জাকির হোসেন, ছলিমাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, মনিরুজ্জামান, বিএনপির ওয়ার্ড সভাপতি আবুল কাসেম, মো. জামাল মিয়া, মো. মহরম মিয়া, দুলাল মিয়া, মো. কনু মিয়া, মো. খলিল মিয়া, মো. শহীদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখে। তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করেন। আয়োজক সমাজসেবক মো. কামাল হোসেন জানান, ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page