শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

মেঘনায় বীর মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় বিএনপি নেতা রমিজ উদ্দিন লন্ডনীকে শোকজ

১৭০

মেঘনায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদে মিছিল ও মানববন্ধন

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:DNB NEWS||কুমিল্লার মেঘনায় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. আলী হোসেনকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণ।রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মেঘনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।এতে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডারসহ স্থানীয় নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান ও বহিষ্কারের দাবি জানিয়ে তাঁরা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলীয় শৃঙ্খলা ও মুক্তিযোদ্ধার মর্যাদা রক্ষায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে।
এর আগে গত শনিবার (১০ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বরাবর লিখিত অভিযোগ দেন আলী হোসেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত একটি সভায় বক্তব্য দেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলার সময় রমিজ উদ্দিন লন্ডনী তাঁকে ধমক দেন।সভায় কে তাঁকে আসতে বলেছেন, তা জানতে চান তিনি।এর এক পর্যায়ে গলায় চেপে ধরার অভিযোগ তুলে ধরেন।
অভিযোগ অনুযায়ী, সভা শেষে এ বিষয়ে জানতে ইউএনও মৌসুমী আক্তারের কক্ষে গেলে সেখানে ইউএনও, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম ও কয়েকজন নেতাকর্মীর উপস্থিতিতে রমিজ উদ্দিন তাঁকে গলা চেপে ধরে এলোপাতাড়ি ঘুষি ও লাথি মারেন। পরে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হন তিনি।উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে রমিজ উদ্দিন লন্ডনীকে সহযোগিতা না করায় তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগে দাবি করেন আলী হোসেন।এ ছাড়া বিভিন্ন সময়ে তাঁকে গালমন্দ ও হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন আলী হোসেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে রমিজ উদ্দিন লন্ডনী বলেন, আপনি বিষয়টি সেখানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের জিজ্ঞাসা করতে পারেন। আমার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়েছে।তবে মারধরের বিষয়টি সাজানো নাটক।
আপনি ইউএনও, ওসি, এসিল্যান্ড এর কাছ থেকে জেনে নিতে পারেন।বিএনপির একটা অংশ যারা পোষ্ট পায়নি তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।মেঘনা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, তাঁর কার্যালয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে।তবে তাঁর সামনে মারামারি বা শারীরিক লাঞ্ছনার কোনো ঘটনা ঘটেনি।আমার অফিসের বাইরে কিছু ঘটে থাকলে তা জানি না, পরে ওসির উপস্থিতিতে দুজনকে সরিয়ে দেওয়া হয়।একই বক্তব্য দেন মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম।ওসি কে প্রশ্ন করা হলে যে আপনি রমিজ উদ্দিন লন্ডনী কে সাপোর্ট দিচ্ছেন তখন তিনি বলেন এটি সম্পূর্ণ মিথ্যা।আমি যা সত্য তাই বলেছি।এ বিষয়ে মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন বলেন, সেখানে তাঁর কোনো লোকজন ছিলেন না।থাকলে তাঁরা প্রতিবাদ করতেন। তাঁর দাবি, উপস্থিত ব্যক্তিরা রমিজ উদ্দিন লন্ডনীর লোকজন হওয়ায় তিনি মারধরের শিকার হয়েছেন। ইউএনও ও ওসি ঘটনাটি স্বীকার করবেন না বলেও মন্তব্য করেন তিনি।

আলী হোসেন অভিযোগপত্রে নিজেকে মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করা বীর মুক্তিযোদ্ধা এবং দীর্ঘদিনের বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page