বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পারিবারিক কলহের অভিযোগ।

৩৩৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পারিবারিক কলহের অভিযোগ।

 ডেইলি নিউজ বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এডভোকেট মনোয়ার হোসেন (৩৬) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবারের দাবি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) সকালে কসবা পৌরসভার শাহপুর গ্রামে নিজ বাড়ির শোবার ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি শাহপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের ঘটনায় মনোয়ার হোসেন কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে তিনি নিজ শোবার ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কসবা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। যদিও পারিবারিক কলহকে ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মুহম্মদ রাশেদ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, মনোয়ার হোসেনের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী আইনজীবী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page