ব্রাহ্মণবাড়িয়ায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন

স্টফ রিপোর্টাস।ডেইলি নিউজ বাঞ্ছারামপুর
বর্তমান সরকারের দেশব্যাপী পরিবেশ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ ১৩ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া, বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর উপজেলার ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বন বিভাগের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং স্থানীয় সচেতন নাগরিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, পরিকল্পিতভাবে গাছ লাগানো ও তার সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ পাবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের কর্মসূচি শুধু পরিবেশ নয়, কৃষি, অর্থনীতি ও জনস্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে।