বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু, ওঝার কাছে নেওয়ায় চিকিৎসায় বিলম্বের অভিযোগ

২৭৯

ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু, ওঝার কাছে নেওয়ায় চিকিৎসায় বিলম্বের অভিযোগ।

নিজস্ব প্রতিনিধি (ডেইলি নিউজ বাঞ্ছারামপুর), ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ছয়বাড়িয়া এলাকায় বিষধর সাপের কামড়ে বাবুনি (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত বাবুনি সোহাগ মিয়ার মেয়ে। তাদের গ্রামের বাড়ি নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে হলেও বর্তমানে পরিবারটি শহরের ছয়বাড়িয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।
স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া জানান, শনিবার দুপুরে বাবুনি ঘরের ভেতরে খেলছিল। এ সময় একটি বিষধর সাপ তার বাম হাতে ছোবল দেয়। ঘটনার পরপরই শিশুটিকে হাসপাতালে না নিয়ে প্রথমে একজন ওঝার কাছে নেওয়া হয়। তবে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার (৫ জুলাই) দুপুরে শিশুটির দাফন সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে শিশুটির পরিবারের সদস্যরা কুমিল্লা থেকে আরেকজন ওঝাকে নিয়ে আসেন। পরে তিনি বাড়ির ভেতর থেকে তিনটি বিষধর সাপ উদ্ধার করে নিয়ে যান বলে দাবি করা হয়েছে।
চিকিৎসকদের মতে, সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগ করা হলে শিশুটিকে বাঁচানোর সম্ভাবনা ছিল। কিন্তু প্রথমে ওঝার শরণাপন্ন হওয়ায় চিকিৎসা শুরু করতে বিলম্ব হয়, যা মৃত্যুর অন্যতম কারণ হয়ে থাকতে পারে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বিষধর সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় থানায় এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা তথ্য দেয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিষ্পাপ শিশু বাবুনির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। স্থানীয়রা বলেন, সাপের কামড়ের মতো জরুরি পরিস্থিতিতে কুসংস্কার বা ওঝার ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা নিশ্চিত করতে জনসচেতনতা আরও বাড়ানো জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page