বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আটকে পড়া প্রাইভেটকারে পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কা, নি/হ/ত ব্যবসায়ী সাইফুল

২২৯

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আটকে পড়া প্রাইভেটকারে পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কা, নিহত ব্যবসায়ী সাইফুল


স্টাফ রিপোর্টার মো রোমন হায়দার | ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর এলাকায় অবৈধ লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে পড়া একটি প্রাইভেটকারে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামে এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক তানিম আহমেদ (২৭) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের অদূরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মীর সাইফুল ইসলাম সাদ সরাইল উপজেলা সদর ইউনিয়নের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারের মন্সী মার্কেটে অবস্থিত ‘সাইফুল গ্যালারি’ নামের একটি কাপড়ের ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। আহত তানিম আহমেদ একই উপজেলার সদর ইউনিয়নের বগলাহাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি সৌদি আরবপ্রবাসী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সাইফুল ইসলাম একটি প্রাইভেটকারে করে বিজয়নগর থেকে সরাইলের উদ্দেশে ফিরছিলেন। পথে মুকুন্দপুর এলাকার একটি অবৈধ লেভেল ক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি রেললাইনের ওপর আটকে পড়ে। ঠিক সেই সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে এসে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা সাইফুল ইসলাম ও চালক তানিম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে আহত তানিমকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ লেভেল ক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি রেললাইনে আটকে যায়। এ সময় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অনুরোধ এবং মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page