ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
আজ ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ এবং জেলা নির্বাচন কর্মকর্তা জনাব মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার নাসিরনগর থানাধীন বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা রতনপুর, পতইর, ফুলকারকান্দি, ধানতলিয়া, ঘুজিয়াখাই ও চাতলপাড় এলাকার ভোটকেন্দ্রসমূহ ঘুরে দেখেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করা হয়।
পরিদর্শন ও মতবিনিময় সভায় জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং জেলা নির্বাচন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।