বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরের নবাগত ইউএনও মোঃ আল এমরান খাঁন, বিদায় নিলেন মোঃ তারিকুল ইসলাম

১৮৬

বাঞ্ছারামপুরের নবাগত ইউএনও মোঃ আল এমরান খাঁন, বিদায় নিলেন মোঃ তারিকুল ইসলাম


বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মোঃ রোমন হায়দার 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোঃ আল এমরান খাঁন যোগদান করেছেন। একই সঙ্গে বিদায় নিয়েছেন বাঞ্ছারামপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম।নবাগত ইউএনও মোঃ আল এমরান খাঁন দায়িত্ব গ্রহণ করায় উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।অন্যদিকে, বাঞ্ছারামপুরে দায়িত্ব পালন শেষে বিদায়ী ইউএনও মোঃ তারিকুল ইসলামকে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। তাঁর দায়িত্বকালীন সময়ে উপজেলার প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকার কথা স্মরণ করেন সংশ্লিষ্টরা।বিদায়ী ইউএনও মোঃ তারিকুল ইসলামের কর্মজীবনের পরবর্তী পথচলার সফলতা ও মঙ্গল কামনা করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা।এদিকে নবাগত ইউএনও মোঃ আল এমরান খাঁনের নেতৃত্বে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে নবাগত ইউএনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page