বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরের দরিয়া দৌলত উত্তরপাড়ায় হৃদয়বিদারক ঘটনা, দেড় মাসের শিশুকে রেখে নিখোঁজ গৃহবধূ

৩৮৯

বাঞ্ছারামপুরের দরিয়া দৌলত উত্তরপাড়ায় হৃদয়বিদারক ঘটনা, দেড় মাসের শিশুকে রেখে নিখোঁজ গৃহবধূ।

স্টাফ রিপোর্টার | ডেইলি নিউজ বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়া দৌলত উত্তরপাড়ায় এক হৃদয়বিদারক ঘটনার খবর ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর তথ্য অনুযায়ী, ইভা আক্তার নামে এক গৃহবধূ মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার পর নিজ বাড়ি থেকে চলে যান। এ সময় তিনি তাঁর মাত্র ১ মাস ১৫ দিনের শিশুকন্যাকে বাড়িতে রেখে যান।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নবজাতক শিশুটির ভবিষ্যৎ এবং তার দেখভাল নিয়ে স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। শিশুটির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
পারিবারিকভাবে কী পরিস্থিতির কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাই প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আগে কাউকে দোষারোপ বা কোনো ধরনের মন্তব্য করা সমীচীন নয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
এলাকাবাসী জানান, পারিবারিক যেকোনো সংকট বা ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে শিশুর নিরাপত্তা ও কল্যাণই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু সমাধান এবং শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানান।
স্থানীয়রা মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, তিনি যেন শিশুটিকে নিরাপদে রাখেন, তার জন্য উত্তম ব্যবস্থা করে দেন এবং সংশ্লিষ্ট সবাইকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তাওফিক দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page