শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে ৫ই অক্টোবর  বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি, শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা

২২৬

বাঞ্ছারামপুরে ৫ই অক্টোবর  বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি, শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা


বাঞ্ছারামপুর প্রতিনিধি: মো: রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান খান বলেন, একজন শিক্ষকের শিক্ষা ও আদর্শ শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে না; তা শিক্ষার্থীর জীবন, পরিবার ও সমাজে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।আলোচনা সভায় শিক্ষকদের মর্যাদা, পেশাগত দায়িত্ব, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলায় শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানের শেষপর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত বাঞ্ছারামপুর উপজেলার শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিশ্ব শিক্ষক দিবসের এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষকদের অবদান ও মর্যাদার প্রতি সম্মান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page