শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে মাদকবিরোধী সমাবেশ: খাল্লা গ্রামকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার

১৭৯

 

বাঞ্ছারামপুরে মাদকবিরোধী সমাবেশ খাল্লা গ্রামকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার

বাঞ্ছারামপুর প্রতিনিধি:রোমন হায়দার||ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খাল্লা গ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক একটি সামাজিক ব্যাধি’—এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় যুবসমাজ ও গ্রামের সর্বস্তরের জনগণের

উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে খাল্লা গ্রামকে মাদকমুক্ত রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার

 

অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ।সমাবেশে স্বাগত বক্তব্য দেন মো. আনিসুল হক বাবু। বক্তব্যে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে।

বক্তব্যে মো. রিপন হাসান বলেন, “গ্রামকে ভালো রাখতে এবং মাদকমুক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। প্রয়োজনে জীবন দিয়ে হলেও খাল্লা গ্রামকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার করছি।”সমাবেশে আরও বক্তব্য দেন মো. হিমেল ভূঁইয়া, মনির

হোসেন, রাজিব আলম, মো. তাজুল ইসলাম, মো. মামুন খন্দকার, মো. খায়রুল আমিন পাভেল, ব্যাংকার মোহাম্মদ আবদুল মোমেন, মো. নাজমুল হোসেন পাইলট, মোহাম্মদ মাইনুদ্দিন, মোহাম্মদ আলী আজাদ ও আমিরুল মোমেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে স্থানীয় যুবসমাজ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসা ও মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।সমাবেশে উপস্থিত সবাই খাল্লা গ্রামকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page