বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়!

বাঞ্ছারামপুরে পাবলিক টয়লেট ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

139

বাঞ্ছারামপুরে পাবলিক টয়লেট ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো রোমন হায়দার বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পাবলিক টয়লেটের প্রয়োজনীয়তা, ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূইয়া।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ পাবলিক টয়লেট না থাকায় অনেকেই মসজিদ, মাদ্রাসা, হাসপাতালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট ব্যবহার করতে গিয়ে ভিড় সৃষ্টি করছেন। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে সমস্যার সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, অনেকেই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের টয়লেটও ব্যবহার শুরু করেছেন।
তিনি আরও বলেন, বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন মার্কেটে অবশ্যই পাবলিক টয়লেটের ব্যবস্থা থাকা প্রয়োজন। এছাড়া উপজেলার বিভিন্ন ফাঁকা জায়গায় পর্যাপ্ত স্থান থাকলে সেখানে পাবলিক টয়লেট নির্মাণের বিষয়ে স্থানীয়দের পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে আর্থিক সহযোগিতার কথাও উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হলে সরকারিভাবে সহযোগিতা করা হবে। অন্যথায় বরাদ্দকৃত অর্থ অন্য খাতে ব্যয় করা হবে।
সভায় উপস্থিত বক্তারা জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা রক্ষায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। পরে উপস্থিত সকলের মতামত গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page