বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক মনির হোসেন বদলি

১৫৮

বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক মনির হোসেন বদলি
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো রোমন হায়দার


বহুদিনের বিতর্ক ও নানা অভিযোগের মধ্যে অবশেষে বদলি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক কাজী মনির হোসেনকে। তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়িচালক হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, মনির হোসেনের স্থলাভিষিক্ত হয়ে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন গাড়িচালক হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে মোস্তাক মিয়ার। তিনি এর আগে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজরে রাব্বি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।দীর্ঘদিনের অভিযোগের পর বদলিস্থানীয়দের অভিযোগ, কাজী মনির হোসেনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অসহায় ও দরিদ্র রোগীদের কাছ থেকে অর্থ আদায়, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সেবা দিতে দেরি করা বা নির্ধারিত সময়ে উপস্থিত না থাকা এবং দায়িত্ব পালনে গাফিলতিসহ বিভিন্ন অভিযোগ ছিল।এছাড়া শঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের প্রয়োজনীয় সময়ে অ্যাম্বুলেন্স সেবা না পাওয়ার অভিযোগও করেছেন কয়েকজন ভুক্তভোগী। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট চালকের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।দীর্ঘদিন ধরে তাকে বদলি বা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়দের একটি অংশ।সংসদ সদস্যের তিরস্কারের মুখেও পড়েন অভিযোগের বিষয়টি নিয়ে এক পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য জোনায়েদ সাকির তিরস্কারের মুখোমুখি হওয়ার কথাও জানা গেছে। সে সময় তাকে যথাযথভাবে দায়িত্ব পালন এবং কোনো ধরনের অনিয়মে না জড়ানোর বিষয়ে সতর্ক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।বদলিতে স্বস্তি স্থানীয়দের মনির হোসেনের বদলির খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, নতুন গাড়িচালক দায়িত্ব নেওয়ার পর জরুরি রোগী পরিবহন ও অ্যাম্বুলেন্স সেবায় আরও গতি ও শৃঙ্খলা ফিরবে।স্থানীয়রা একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা আরও কার্যকর, স্বচ্ছ ও রোগীবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page