শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি বিল্লাল হোসেন – সাধারন সম্পাদক জুয়েল রানা

২৩৯

বাঞ্ছারামপুরে দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি বিল্লাল হোসেন – সাধারন সম্পাদক জুয়েল রানা

মেহেদী হাসান মেহের, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) DNB NEWS প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. বিল্লাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. জুয়েল রানা নির্বাচিত হয়েছেন।সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে মো. বিল্লাল হোসেন ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. কামাল হোসেন পান ২৪ ভোট। পরে মো. কামাল হোসেনকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মো. জুয়েল রানা ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর দুই প্রার্থী মো. আবুল হোসেন ভূঁইয়া ১৬ ভোট এবং মো. দুলাল মিয়া ১১ ভোট পান। পরে মো. আবুল হোসেন ভূঁইয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।নবগঠিত কমিটিতে মো. বিল্লাল হোসেন সভাপতি, মো. কামাল হোসেন সিনিয়র সহ-সভাপতি, মো. জুয়েল রানা সাধারণ সম্পাদক, মো. আবুল হোসেন ভূঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদক এবং আবুল হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মূসা ভিপি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিবুর রহমান মজিবসহ দলিল লেখক সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তারা দলিল লেখকদের স্বার্থ সংরক্ষণ, সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধান এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page