মো রোমন হায়দার বাঞ্ছারামপুর প্রতিনিধি://বাঞ্ছারামপুর ভুরভুরিয়া বাজারে “মায়ের দোয়া স্টোর” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া বাজারে “মায়ের দোয়া স্টোর” নামে নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বাদ আছর রবি মার্কেট এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
জানা যায়, ভুরভুরিয়া বাজার ওয়াই ব্রিজের নিচে, বালু গদির উত্তর পাশে অবস্থিত এ প্রতিষ্ঠানে সকল প্রকার মুদি মালামাল, স্টেশনারী সামগ্রী এবং গ্যাস সিলিন্ডার বিক্রয় করা হবে। স্থানীয়দের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মো: সুমন প্রধান বলেন, “গ্রাহকদের মানসম্মত পণ্য ও ভালো সেবা দেওয়ার লক্ষ্য নিয়েই ‘মায়ের দোয়া স্টোর’ এর যাত্রা শুরু হয়েছে। আমরা সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
প্রতিষ্ঠানটির পরিচালনায় রয়েছেন মামুন রানা ও মো: সজিব। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
যোগাযোগ:
মো: সুমন প্রধান – ০১৪০৬-৭৮৭৫৩২
মামুন রানা – ০১৬২৪-১৩৯০১১
মো: সজিব – ০১৬২৪-৩২৫৭৮৫ ।